Skip to main content

Posts

শ্রীলঙ্কায় হামলা: যা জানা গেছে, যা এখনো অজানা

শ্রীলঙ্কার ইতিহাসে গত রোববার ছিল একটি রক্তস্নাত দিন। ভয়াবহ বোমা হামলায় এ দিন কেঁপে উঠেছিল দ্বীপরাষ্ট্রটি। তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলসহ মোট আট জায়গায় করা ওই হামলায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৩২০ জন, আহত হয়েছেন ৫০০। খ্রিষ্টধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে অনুষ্ঠানকে লক্ষ্য করে চালানো ওই হামলার শিকার হয়েছেন অন্তত আটটি দেশের নাগরিক। এ ঘটনার ধাক্কা সামাল দিতে শ্রীলঙ্কার সরকার সোমবার দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয় জিজ্ঞাসাবাদের স্বার্থে যেকোনো নাগরিককে গ্রেপ্তারের বিশেষ ক্ষমতা। অন্যদিকে রাজধানী কলম্বোয় সোমবার রাতে জারি করা হয় সাময়িক কারফিউ। বন্ধ করে দেওয়া হয় প্রধান প্রধান সামাজিক যোগাযোগের মাধ্যম ও বার্তা আদান-প্রদানের সাইটগুলো। এই নারকীয় হামলার নানা খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ জানা গেছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। তবে এখনো জানা যায়নি বেশ কিছু প্রশ্নের উত্তর। দ্য নিউইয়র্ক টাইমস এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। আসুন জেনে নিই রোববারের হামলার জানা-অজানা— এখন পর্যন্ত যা জানা গেছে • শ্রীলঙ...
Recent posts

ওজন বাড়ানোর কয়েকটি উপায় দেখে নিন

সকল সুখের মুল সাস্থ্য।সাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে সব কিছুই অনর্থ। অনেকে প্রচুর খাদ্য গ্রহণ করার পরও কাঙ্ক্ষিত সাস্থ্য অর্জন করতে পারে না।স্র তখনই পূর্বপুরুষ, অর্থাৎ বংশের ওপর দোষ চাপিয়ে দেন, নাচতে না পারলে উঠান বাঁকা-এর মত।অনেক সময় দেখা যায় উচ্চ ক্যালরি যুক্ত খাবার গ্রহনের ফলে সাস্থ্য না হলেও শরীরে চর্বি ঠিকই জমছে।যার ফলে শরীর স্থুলকার আকার ধারন করছে।অথচ খাবারের পাশাপাশি হালকা ব্যায়াম হতে পারে আপনার সাস্থ্যের জন্য সহায়ক। ক্ষুধা বাড়াতে ও ওজন বাড়াতে ব্যায়ামের প্রয়োজন। ক্ষুধা বাড়লে খাওয়ার চাহিদা বাড়বে।ক্ষুধা বাড়িলেই কেবল উপযুক্ত খাবার খাওয়া সম্ভব। কিন্তু ক্ষুধা ত আপনা আপনি বাড়বে না! ক্ষুধা বাড়ানোর জন্য লাগবে সঠিক ব্যায়াম। ১ঘন্টা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম আপনার ক্ষুধা বাড়ানোর জন্য সহায়ক। ৩বেলা খাওয়া চিকন শরীরের অধিকারী লোকেরা খাদ্যের ব্যাপারে ২টি ভুল করে।তারা কিছু সময় পর পর খাবার খেতে ব্যস্ত থাকে।খ্যাদ্যের তালিকায় থাকে লোভনীয় পদের খাবার বা ফাস্টফুড। কিন্তু বিশেষজ্ঞদের মতে ৩বেলা খাবার খাওয়াই ভাল।সেই সাথে ফাস্টফুড এর উপর থেকে লোভ টা সরিয়ে নেওয়া উচিত। তবে খেয়াল রাখতে হবে খাদ্য যেন ক্...